দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে ৩২ দলের দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্বে জার্মানি বিপরীতে রাতে মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে।
বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে রাত ১১টায় মাঠে নামছে ব্রাজিল-জাপান।
ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি। দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল সময় টেলিভিশনে ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি-স্পোর্টসও ম্যাচগুলো দেখা যাবে। এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
কেএম